বাংলা একাডেমির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবি প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ২০:৫৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ২০:৫৯

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে বাংলা একাডেমির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক এ প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৩ ডিসেম্বর। বুধবার (৭ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার বেলা সাড়ে ৩টায় একাডেমির ভাষাশহীদ মুক্তমঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী, বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়াজন করা হয়। অনুষ্ঠান স্বাগত বক্তব্য দেন বাংলা একাডমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতিপ্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

‘বাংলা একাডেমির সংক্ষিপ্ত ইতিবৃত্ত ও প্রত্যাশা’ শীর্ষক প্রতিষ্ঠাবার্ষিকী বক্তৃতা প্রদান করেন কথাসাহিত্যিক, গবেষক ও অনুবাদক সুব্রত বড়ুয়া।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, ‘বাংলা একাডমি সাম্প্রতিক সময়ে ঐতিহ্যের অঙ্গীকার ধারন করে আধুনিকতার পথে নবযাত্রা শুরু করেছে। অবকাঠামাগত উন্নয়নের পাশাপাশি গবেষণাপত্রে একাডেমি যুগান্তকারী কিছু কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। বাংলা একাডেমি একটি স্বপ্নের নাম। সবার সহযাগিতায় আমরা নিশ্চিতভাবে বাংলা একাডেমিকে বাঙালি জাতি ও বাংলাদেশের স্বপ্নকল্পনার প্রত্যাশিত বাস্তবতায় দেখবো।’

কে এম খালিদ বলেন, ‘বাংলা একাডেমি প্রকৃতঅর্থেই বাঙালি জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে। ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত বাংলা একাডেমি বাংলা ভাষা, সাহিত্য ও বাঙালি সংস্কৃতির লালন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। বাংলা একাডেমি আয়াজিত অমর একুশে বইমেলা পৃথিবীর দীর্ঘ সময়ব্যাপী বইমেলায় পরিণত হয়েছে, যা আমাদের সবার জন্য গর্ব ও অহংকারের বিষয়।’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘প্রায় সাত দশকের পরিক্রমায় বাংলা একাডেমি আজ এক আলোক-বৃক্ষের নাম। আমরা বাঙালির এই প্রাণের প্রতিষ্ঠানকে জাতির মনন-আকাঙ্ক্ষার উপযুক্ত করে গড়ে তোলার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় যতদিন বাংলাদেশ থাকবে ততোদিনই বাংলা একাডেমি তার প্রকৃত মহিমায় উজ্জ্বল থাকবে।’

 

/আরকে/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম