ফোন পেয়ে ফারদিন হত্যার প্রতিবাদ সমাবেশ বন্ধ

ঢাবি প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৪আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ১৪:১৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের ‘হত্যাকাণ্ডের তদন্তে উদ্ভূত বর্তমান পরিস্থিতি’ নিয়ে বুয়েট শহীদ মিনারে ব্রিফিং ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিলেন বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। তবে ডিবির ফোনে স্থগিত করা হয়েছে সেই সমাবেশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় বুয়েট শহীদ মিনারে আয়োজক শিক্ষার্থীরা সাংবাদিকদের এই তথ্য জানান। এখানে তাদের সমাবেশ হওয়ার কথা ছিল।

তারা বলেন, ‌গতকাল রাত পৌনে ১০টার দিকে তারা সমাবেশের কাজ করছিলেন। এ সময় বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক ড. মিজানুর রহমান তাদের ফোন করে বলেন, ডিবির অফিস থেকে তাকে ফোন করা হয়েছে। তারা সমাবেশ অথবা প্রতিবাদ যা-ই করবেন তাদের স্বাধীনতা। তবে তারা যেন ফারদিনের আত্মহত্যার ব্যাপারে ডিবির সংগৃহীত প্রমাণাদি দেখে তারপর সিদ্ধান্ত নেন। এ জন্য তাদের ডিবি কার্যালয়ে যেতে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে তারাও ডিবির উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।

তারা আরও জানান, আজ মিন্টু রোডের ডিবির কার্যালয়ে যাবেন তারা। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি দেবেন। তবে আয়োজক শিক্ষার্থীরা তাদের পরিচয় জানাতে রাজি হননি।

এ বিষয়ে জানতে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমানকে ফোন করা হলেও তিনি উত্তর করেননি।

/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
আবারও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম