আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৫, ১৬:৪৬আপডেট : ১০ মে ২০২৫, ১৬:৪৬

আওয়ামী লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ

শনিবার (১০ মে) বিকালে শাহবাগ মোড়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে গণজমায়াত কর্মসূচিতে তিনি একথা বলেন।

ইউনুছ আহমদ বলেন, ‘৫ আগস্ট রায় হয়ে গেছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কী হবে না। ফলে এটা নিয়ে কোনও তালবাহানা চলবে না। অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না।’

তিনি বলেন, ‘জুলাই আন্দোলনে রক্ত দিয়ে কি শেষ হয়নি! আর কত আবু সাঈদকে রক্ত দিতে হবে। আর কত মুগ্ধকে রক্ত দিতে হবে। দরকার পড়লে আরও রক্ত দেওয়া হবে। কিন্তু এদেশ আওয়ামী লীগের রাজনীতি বলতে কিছু থাকবে না। অবশ্যই এদের নিবন্ধন বাতিল করতে হবে। এরা কোনোদিনই বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে পারবে না।’

এর আগে দলটির মহাসচিবের নেতৃত্বে শাহবাগের গণজমায়াতে মিছিল নিয়ে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

এসময় দলটির নেতাকর্মীরা জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এই গণজমায়াতে অংশগ্রহণ করতে পারেন।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
হামে শিশু মৃত্যুর তদন্ত ও বিচার দাবি জনস্বাস্থ্য সংগ্রাম পরিষদের
ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী 
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের