সারা দেশে ডেঙ্গু নিধনে কার্যকরী পদক্ষেপ নিতে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৫:২৪আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:২০

ডেঙ্গু মশার ভয়াবহতাসহ নাগরিকদের জনস্বাস্থ্যের নিরপাত্তা হিসেবে সারা দেশে মশা নিধনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে আবেদন করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব (স্থানীয় সরকার বিভাগ), ঢাকাসহ দেশের সব সিটি করপোরেশনসহ মোট ২৫ জনকে এ বিষয়ে একটি আবেদন পাঠানো হয়। বুধবার (২১ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জেআর খান রবিন এ আবেদন পাঠান।

আবেদনে বলা হয়েছে, সংবিধানে ১৫(ক), ১৮(১) এবং ৩২ অনুচ্ছেদে দেশের নাগরিকদের বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে এডিসবাহী ডেঙ্গু মশায় আক্রান্ত হওয়ায় নাগরিকদের স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে। দেশের বেশকিছু জাতীয় দৈনিকের সংবাদ পর্যালোচনায় দেখা গেছে, দেশে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। সবেচেয়ে বেশি ঢাকার নাগরিকরা ডেঙ্গুর ভয়াবহতায় দিনযাপন করছেন। পক্ষান্তরে দেশের সব নাগরিক মাশার ভয়াবহতায় হুমকির মধ্যে রয়েছেন।

তাই আবেদনপ্রাপ্তীর পর আবেদনগ্রহীতাদের এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। না হলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

/বিআই/আরকে/
সম্পর্কিত
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ৭৭, চলতি বছরে আক্রান্ত ৩৩৮৪ 
খুলনায় ডেঙ্গুতে প্রথম মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮ জন
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি