শিক্ষামন্ত্রীর আশ্বাসে ৪ ঘণ্টা পর সড়ক ছাড়লেন চাকরিপ্রত্যাশীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৬:২৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৭:১৩

শিক্ষামন্ত্রী দীপু মনির আশ্বাসের পর শাহবাগের বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসিএ) সনদধারী চাকরিপ্রত্যাশীরা সড়ক ছেড়ে দিয়েছেন। বুধবার (২১ ডিসেম্বর) বেলা ৪টার দিকে তারা সড়ক থেকে উঠে গেলে শাহবাগ থেকে মৎস্য ভবন অভিমুখী সড়কে যান চলাচল শুরু হয়।

তবে সড়ক ছেড়ে দিলেও আবারও শান্তিপূর্ণভাবে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছেন চাকরিপ্রত্যাশীরা।

এর আগে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সনদধারীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীরা প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন। এতে প্রায় ৪ ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় তীব্র যানজট তৈরি হয়। যানজটে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

ছবি: সাজ্জাদ হোসেন

বিক্ষোভকারীদের মধ্যে একজন আমির হোসেন, জি এম ইয়াসিন ও ওমর ফারুক শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার জন্য বুধবার বিকাল ৪টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে রওনা হয়েছেন।

ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ বলেন, ‘আমরা চাকরিপ্রত্যাশীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছি। তাদের পক্ষ থেকে তিন জন শিক্ষামন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে গিয়েছেন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ৫ জুন প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের সামনে গণ-অনশন শুরু করেন তারা। আজ তাদের অনশনের ২০০তম দিন।

আরও পড়ুন:

চাকরির দাবিতে সনদধারীদের শাহবাগ মোড় অবরোধ

শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

/কেএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম