শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০২২, ১৫:৫৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২২, ১৬:৩৪

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীদের একাংশ প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন। একটানা কয়েক ঘণ্টা রাস্তা বন্ধ করে অবরোধ-বিক্ষোভ করায় রাজধানীর কয়েকটি পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছে পথচারীসহ হাজার হাজার মানুষ।

শাহবাগ মোড় হয়ে মৎস্য ভবন, বাংলামোটর ও কাঁটাবন হয়ে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে হেঁটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে। 

এ সময় পুলিশ তাদের রাস্তায় থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু সড়ক ছেড়ে না উঠলে পুলিশ কয়েকজনের ওপর হামলা করে বলে অভিযোগ করেন সনদধারী আন্দোলনকারীরা।

শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

বুধবার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সনদধারীরা শাহবাগ বারডেম হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

মৎস্য ভবন থেকে হেঁটে কাঁটাবনে যাচ্ছিলেন আশিকুর রহমান। তিনি বলেন, ‌‘মতিঝিল থেকে প্রেস ক্লাব পর্যন্ত ভালোভাবেই গাড়ি আসতে পেরেছে। প্রেস ক্লাব পার হওয়ার আর গাড়ি আর চলছে না। পরে বাধ্য হয়ে নেমে হেঁটেই যাচ্ছি।’

শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

এদিকে যেকোনও ঝামেলা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে।

সেখানে দায়িত্বরত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা সাড়ে ১১টার পর থেকেই তারা এখানে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছে। আমরা সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা উঠতে রাজি হয়নি। আমাদের ওপর নির্দেশ এলে আমরা তাদের তৎক্ষণাৎ সরানোর চেষ্টা করবো।’

শাহবাগে রাস্তা বন্ধ করে বিক্ষোভ, রাজধানীতে দুর্ভোগ

এর আগে প্যানেলভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে গত ৫ জুন থেকে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগার অধিদফতরের সামনে অনশন শুরু করে আসছিলেন এনটিআরসিএতে নিবন্ধিত। সেই কর্মসূচির ২০০তম দিন পূর্ণ হলো আজ।

/কেএইচ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
খসে পড়ছে পলেস্তারা, তার ভেতরে নাগরিক সেবা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ