সম্মান দেখিয়ে বীর মুক্তিযোদ্ধাদের সচিবালয়ে ঢুকতে দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২২, ১৪:২৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১৪:৩০

বীর মুক্তিযোদ্ধারা নিজেদের কার্ড জমা দিয়ে সপ্তাহে এক দিন সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘আমাদের বীর মুক্তিযোদ্ধারা কার্ড (ডিজিটাল পরিচয়পত্র) পেয়েছেন। যারা পাননি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ধরবেন, পেয়ে যাবেন। আমি এক দিন বলে দেবো আপনারা আপনাদের কার্ড দেখিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন। সপ্তাহে একদিন রোজ তো যাওয়ার দরকার নাই। আমরা সবাইকে নোটিশ দিয়ে দেবো, যাতে সবাই মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শন করে প্রবেশ করতে দেয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান করেন, বঙ্গবন্ধুর পরে আর কেউ দেননি। বীর মুক্তিযোদ্ধাদের জন্য নানা সুবিধা দিয়েছেন, হাসপাতাল করা হয়েছে, সেখানে ফ্রি চিকিৎসা করার ব্যবস্থা করছেন।’

মুক্তিযুদ্ধের সময়ের নানা স্মৃতির কথা জানিয়ে তিনি বলেন, ‘বঙ্গবন্ধু জনগণকে সম্পৃক্ত করেই স্বাধীনতা আন্দোলনের ডাক দিয়েছিলেন। যে কারণে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আমরা ঢাকার কাছে চলে আসছিলাম। ঢাকাকে দখল করে ফেলার মতো অবস্থায় চলে আসছিলাম। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি। কিছুদিন আগেই বর্ডার এলাকায় গিয়েছিলাম। অনেক বীর মুক্তিযোদ্ধার কবর বর্ডার এলাকায় রয়েছে।’

তিনি জানান, ‘এ কবরের দেহাবশেষ বাংলাদেশ ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন থাকলেও তা বাস্তবায়ন করা যায়নি।’

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
রামিসা হত্যার বিচার দ্রুত শেষের আশা, ‘ডলার’ সম্পর্কে তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি