শিক্ষক নিয়োগে কোটা বাতিলের দাবি বেকার সমাজের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০২২, ১৫:২৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ১৫:২৬

শিক্ষক নিয়োগে বৈষম্য দূর ও সমানাধিকার নিশ্চিত করতে কোটা পদ্ধতি বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে অধিকারবঞ্চিত বেকার সমাজ। শুক্রবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়।

দাবিগুলো হলো— বৈষম্যমূলক এই ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষণা করা; কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা; শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে নতুন কোটামুক্ত পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা; প্রতিবন্ধীদের জন্য কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সব কোটার সম্পূর্ণ বিলোপ করাসহ নিয়োগ পরীক্ষার মেরিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নম্বর প্রকাশ করা।

অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক তারেক রহমান বলেন, ‘শিক্ষক নিয়োগে সমাজের অনগ্রসর শ্রেণিকে বঞ্চিত করে চাকরিজীবীর সন্তানদের বৈষম্যমূলক কোটা সুবিধা প্রদান করে পুনরায় চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে সর্বশেষ ঘোষিত ফলাফলে। প্রাথমিক নিয়োগবিধি ২০১৯ নামে ধারা ৮ এ সংবিধানের নির্দেশনা অমান্য করে মনগড়া নিয়ম করে ৬০ শতাংশ নারী, ২০ শতাংশ পোষ্য বা পারিবারিক, ২০ শতাংশ পুরুষদের জন্য প্রণয়ন করে। যেখানে সামগ্রিকভাবে ২০ শতাংশ বিজ্ঞান কোটার অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটি সমাজের অনগ্রসর শ্রেণিকে এগিয়ে নেওয়ার যে সাংবিধানিক নির্দেশনা তা অবজ্ঞা করে। এই অন্যায় নীতির ফলে, কৃষক, দিনমজুর, গার্মেন্টস শ্রমিক, পরিবহন শ্রমিক, খেটে খাওয়া মানুষের সন্তানদের বঞ্চিত করেছে সরকার।’

তিনি আরও বলেন, ‘আমরা আদালতে বৈষম্যমূলক কোটার বিরুদ্ধে রিট করলে আদালত বেকারদের পক্ষে কল জারি করেন। কিন্তু জারি করা রুলের বিপরীতে শুনানি করতে গড়িমসি করেন আদালত। এদিকে ফলাফল প্রকাশ করে ফেলে অধিদফতর। ফলে অযোগ্য অমেধাবীরা কোটায় শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ দখল করে, বঞ্চিত হয় সাধারণের চাকরিপ্রত্যাশীদের সন্তানরা। এটি ২০১৮ সালের সফল ছাত্র আন্দোলনের ফলে, প্রধানমন্ত্রীর দেওয়া কোটা বাতিলের প্রতিশ্রুতির খেলাপ বলে আমরা মনে করছি। এখানে সরকারি পরিপত্র না মেনে মন গড়া নিয়ম বানিয়ে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা বিধিবহির্ভূত হয়েছে।’

প্রতিবাদ সমাবেশ অধিকার বঞ্চিত বেকার সমাজের আহ্বায়ক তারেক রহমানের নেতৃত্বে বক্তব্য দেন সুমন কবির, ইমরান আল নাজির, জনি আহমেদ, সাহাদাত ইসলাম প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের