প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ২২:১৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১৫:২২

আগামী ৮ জানুয়ারি বাজারে আসছে নতুন দৈনিক ‘প্রতিদিনের বাংলাদেশ’। ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করছে পত্রিকাটি।

মুস্তাফিজ শফি সম্পাদিত প্রতিদিনের বাংলাদেশ প্রকাশিত হবে রংধনু গ্রুপের মাধ্যমে। পত্রিকাটির প্রকাশক রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাউসার আহমেদ অপু।

সংবাদপত্রটির আত্মপ্রকাশ উপলক্ষে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান ও খন্দকার মোশাররফ হোসেন; যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য মসিউর রহমান রাঙা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেলসহ নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

পত্রিকাটির সম্পাদক মুস্তাফিজ শফি বলেন, ‘এখন পুরো বিশ্ব একটি সংকটময় মুহূর্ত পার করছে। এই সময়ে আমরা নতুন একটি পত্রিকা বের করতে যাচ্ছি। পুরো সংবাদপত্র একটি রূপান্তরের সময় পার করছে। কেউ বলছে সংবাদপত্রের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে, কেউ বলছে সংবাদের প্রতিই মানুষ আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা এই সংকটময় সময়ে এই পত্রিকাটি করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের পত্রিকাটি মুক্তিযুদ্ধ ও এর চেতনার কথা বলবে, দুর্নীতি প্রতিরোধের কথা বলবে, তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলবে, আগামী দিনের বাংলাদেশ যাতে বিশ্বে নেতৃত্ব দিতে পারে, সেই বাংলাদেশের কথা বলবে।’

এরই মধ্যে প্রতিদিনের বাংলাদেশের অনলাইন ও মাল্টিমিডিয়া ভার্সন চালু আছে। জাতীয়, রাজনীতি, দেশজুড়ে, বিশ্বজুড়ে, বাণিজ্য, খেলা, বিনোদন, মতামত, ভিডিওসহ নানা আয়োজন। সংবাদ দ্রুত সময়ে পাঠকের কাছে পৌঁছাতে কাজ করছেন একঝাঁক নিবেদিত কর্মী।

/আরএইচ/এনএআর/
সম্পর্কিত
৩২ নম্বরে সাংবাদিকদের ওপর কেন চড়াও হলেন জামায়াত-কর্মীরা
গোলের পর সাইডলাইনে মেসির হাই-ফাইভ, কাঁপছেন সেই সাংবাদিক
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
সর্বশেষ খবর
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে কেমন খেললেন নেইমার
৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে কেমন খেললেন নেইমার
মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়
মেক্সিকোর সামনে দাঁড়াতেই পারেনি চেকরা, বিশ্বকাপ থেকে বিদায়
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
সন্তান হারিয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে মায়ের মামলা
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
বিশ্ববাজারে চীনা থ্রিডি প্রিন্টারের রফতানি দ্বিগুণ
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা