রাজধানীতে নিজ বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ০১:৩১আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০১:৩৪

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার এলাকার নিজ বাসা থেকে নারী সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শবনম শারমিন দ্য রিপোর্টে কাজ করতেন। তার স্বামী এশিয়ান টিভির সাংবাদিক সাইদুল ইসলাম।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে মগবাজার প্রিয়সী বার সংলগ্ন ৩০৮ বাসার ৫ম তলার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ।

ওসি আব্দুর রশিদ জানান, 'ভুক্তভোগী নারী সাংবাদিক। তিনি দ্য রিপোর্ট-‘এ কাজ করেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে - আত্মহত্যা করেছেন। ওই ঘটনায় হাতিরঝিল থানার পরিদর্শক তদন্ত মেজবাহ কাজ করছেন। পরে প্রকৃত কারণ জানা যাবে।'

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এএইচ/এলকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম