দেশের বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্সে পৌঁছে দিতো মাদক

বাংলা ট্রিবিউট রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ০২:৫০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ০৩:০৩

অ্যাম্বুলেন্সে অভিনব কায়দায় মাদক পাচারের সময় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। নারায়ণগঞ্জ বন্দর থানাধীন বঙ্গশাসন এলাকায় গত সোমবার (২৭ ডিসেম্বর) আভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে র‍্যাব-১০ এর স্টাফ (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত এমদাদ হোসেনের (৪০) কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স, একটি মোটরসাকেল, একটি মোবাইল ফোন, ২৫ কেজি গাঁজা, মদ ও নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার এমদাদ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা ও বিদেশি মদসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অ্যাম্বুলেন্সে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

এদিকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১০। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের নামে নারায়ণগঞ্জ বন্দর থানায় একটি মাদক মামলা করা হয়েছে। এছাড়া আরও দুই মাদক কারবারির নামে যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

/এএইচ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের