দুস্থদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২২, ১৬:০৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০২২, ১৬:০৯

বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ) ঢাকার উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) নাবিক কলোনি ও মিরপুর-১৪ নম্বরে বিএনএফডব্লিউএ’র প্রেসিডেন্ট বেগম মনিরা রওশন ইকবাল প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র ও ত্রাণ বিতরণ করেন। এ সময় তিনি ছিন্নমূল মানুষের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সুবিধাবঞ্চিত শিশু, শারীরিক প্রতিবন্ধী, বয়স্ক নারী-পুরুষসহ অসহায় জনগোষ্ঠীর শীতের দুর্ভোগ লাঘবে বিএনএফডব্লিউএ সংঘের নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন বিএনএফডব্লিউএ ঢাকা শাখার চেয়ারম্যান বেগম ফারজানা কবির, বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম মেহ্জাবীন হক ও সচিবসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।

 /এএইচ/আরকে/
সম্পর্কিত
ডিসি সম্মেলনে ত্রাণমন্ত্রী হাওর ও উত্তরাঞ্চলে বজ্রপাত মোকাবিলায় সেল্টার নির্মাণ করা হবে
ত্রাণমন্ত্রী দুলুকে রাজধানীর হাসপাতালে ভর্তি
সৈয়দপুরে গিয়ে অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্সে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ