বিএনপি নেতা ফারুকের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ১৫:৩৮

বিএনপির সাবেক চিফ হুইপ জয়নাল আবেদীন ফারুকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন-দুদকের দায়ের করা মামলা চলবে বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ফারুকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। তার সঙ্গে ছিলেন এইচ এম সানজিদ সিদ্দিকী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী হাসান এম এস আজিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি।

এর আগে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের বিবরণীর নোটিশ দেওয়ার পরও সম্পদের বিবরণ দাখিল না করায় জয়নাল আবেদীনের বিরুদ্ধে মামলা করে দুদক।

জয়নাল আবদীন ফারুক এবং তার স্ত্রী ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে অর্জিত যাবতীয় স্থাবর/ অস্থাবর সম্পদ সম্পত্তি দায়-দেনা আয়ের উৎস ও  তা অর্জনের বিবরণ দাখিল না করায় তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো পরিদর্শক মো. আমিনুল ইসলাম ২০০০ সালের ১৯ জানুয়ারি মামলা করে।

পরে ২০১০ সালে ওই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করে ফারুক। তবে এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। একইসঙ্গে স্থগিতাদেশ প্রত্যাহার করে দেন আদালত।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের