ঢাকা লিট ফেস্ট ২০২৩

চ্যালেঞ্জ থাকলেও আয়োজন করে তৃপ্তি পাই: কাজী আনিস আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ১৮:০৯ আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ১৮:৫২

ঢাকা লিট ফেস্টের পরিচালক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ বলেছেন, ‘ঢাকা লিট ফেস্টের মতো একটা মহাযজ্ঞ আয়োজন করা পাগলামি বটে। শুরু করাটা আমার কাছে পাগলামি মনে হয় না, পাগলামি হচ্ছে চালিয়ে যাওয়াটা। আসলে অনেক আনন্দের সঙ্গে করে যাচ্ছি এবং অনেক চ্যালেঞ্জও থাকে। তা সত্ত্বেও এর মধ্য দিয়ে আমরা যে তৃপ্তি পাই, তা অতুলনীয়।’

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ও ঢাকা লিট ফেস্ট কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

কাজী আনিস আহমেদ বলেন, ‘বিশ্বের বড় বড় দেশের লেখকদের আমরা বাংলাদেশে আনতে পারছি। আমাদের লেখক-পাঠকরা তাদের সাক্ষাৎ পাচ্ছেন, কথা শুনছেন। সেই পাঠকদের সংস্পর্শে আমরাও থাকছি। আমরা যারা সাহিত্য-গল্প ভালোবাসি, চিন্তার জগৎকে ভালোবাসি, তাদের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে না।’

ঢাকা লিট ফেস্টের পরিচালক এবং বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের প্রকাশক ড. কাজী আনিস আহমেদ

তিনি আরও বলেন, ‘আমাদের তিন জনের (ঢাকা লিট ফেস্টের তিন পরিচালক) অনেক জায়গায় চিন্তার মিল আছে, আবার অনেক জায়গায় মতান্তর আছে। এটা নিয়ে আমরা যেভাবে আলাপ করতে পারি, শেষ পর্যন্ত একটি গঠনমূলক আলাপের মধ্য দিয়ে একটি ভালো সিদ্ধান্তে আসতে পারি। আবার আমাদের তিন জনের ভিন্ন ধরনের ইন্টারেস্ট আছে, স্ট্রেন্থ আছে, যার জন্য আমরা তিন জন বেশ বড় পরিধিতে কাজ করতে পারি।’

কাজী আনিস আহমেদ বলেন, ‘২০১১ সাল থেকে আমাদের একসঙ্গে পথচলা এবং ২০১৫ সাল থেকে ‘ঢাকা লিট ফেস্ট’ নামে সম্পূর্ণ দেশীয় প্রযোজনায় পথচলা। এই বছরের যে আয়োজন, তা নিয়ে আমরা সবসময় বলাবলি করি যে আমরা একা কেউ পারতাম না, আবার তিন জনের মধ্যে একজন যদি ছুটে যায়, তাহলে বিশাল একটি অঙ্গহানি হবে। আমরা তখন পুষিয়ে নিতে পারবো কিনা জানি না।’

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন ঢাকা লিট ফেস্টের আরও দুই পরিচালক সাদাফ সায্ ও আহসান আকবার।

এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এই আয়োজন।

আরও পড়ুন: ‘ঢাকা লিট ফেস্ট ২০২৩’ শীর্ষক বৈঠকি শুরু

/এসও/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রাসায়নিক দুর্ঘটনা রোধে জাতীয় নীতিমালা প্রণয়নের তাগিদ
‘প্রকৃতি নারীকে দুর্বলভাবে তৈরি করেনি’
সবার যত্ন নিতে গিয়ে নারী নিজের যত্নই নিতে পারে না: ডা. হাসনা হোসেন আখী
সর্বশেষ খবর
নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা
নবায়নযোগ্য জ্বালানিতে বছরে বিনিয়োগ প্রয়োজন ১৫৪ কোটি ডলার: গবেষণা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে শনিবার ৬ ঘণ্টা টোল লাগবে না
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
এসআরবি’র ডিজি হলেন ফারুক, হাইওয়ে ও শিল্প পুলিশে নতুন প্রধান
এসআরবি’র ডিজি হলেন ফারুক, হাইওয়ে ও শিল্প পুলিশে নতুন প্রধান
সর্বাধিক পঠিত
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
হীরার ওপর দাঁড়িয়ে আছে যে শহর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে এবার সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
কোন এলপিজির দাম কত বাড়লো
কোন এলপিজির দাম কত বাড়লো
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন
শরীর থেকে মাথা বিচ্ছিন্ন করে মাকে হত্যা করা সেই সন্তান কারাগারে মারা গেছেন