আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৩, ২৩:৪৫আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ২৩:৪৫

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি ভাইবা (মৌখিক) পরীক্ষার দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

মঙ্গলবার (৩ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধীকারবলে) এএম আমিন উদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, হাইকোর্ট পারমিশনের পরীক্ষা আগামী ৩ মার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপে নৈবর্ত্তিক উত্তীর্ণদের মধ্যে লিখিত পরীক্ষায় পাশ করেন ৫৩১৫ জন পরীক্ষার্থী।

এবার লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫জন। এর মধ্যে পাশ করেছেন ৫ হাজার ৩১৫জন।

প্রসঙ্গত, আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হয়। নৈবর্ত্তিক, লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই আইনজীবী হিসেবে প্রাকটিস করতে পারেন। কোনও পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন। 

/বিআই/এমআর/
সম্পর্কিত
সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোটগ্রহণ শুরু
ঘুষ নেওয়ার অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত
ঢাকা বার নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ, ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্সের নিন্দা
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের