জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৯আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৮:৪১

জাতীয় প্রেস ক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভার মধ্য দিয়ে এ দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি এবারও নির্বাচিত হয়েছেন।

ক্লাবের নবনির্বাচিত যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনির্বাচিত ও বিদায়ী কমিটির যৌথ সভার শুরুতে সূচনা বক্তব্য দেন সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি নতুন বছরে নতুন ও বিদায়ী কমিটির সবাইকে অভিনন্দন জানান। বিদায়ী সাধারণ সম্পাদক ইলিয়াস খান নবনির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্তের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি আধুনিক ও স্মার্ট প্রেস ক্লাব গঠনে তার প্রতিশ্রুতির কথা পুনরায় তুলে ধরেন।

সভায় জাতীয় প্রেস ক্লাবের সদ্য প্রয়াত সদস্য মাইন উদ্দিন আহমেদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নবনির্বাচিত ও বিদায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।

বরেণ্য স্থপতি ও বীর মুক্তিযোদ্ধা মোবাশ্বের হোসেনের মৃত্যুতে সভায় আনুষ্ঠানিক শোক প্রস্তাব গৃহীত হয়। শোক প্রস্তাবে বলা হয়, তার মৃত্যুতে শুধু দেশের নয়, জাতীয় প্রেস ক্লাবেরও অপূরণীয় ক্ষতি হয়েছে। কারণ, তিনি ক্লাবের বঙ্গবন্ধু মিডিয়া কমপ্লেক্সের নকশা প্রণয়নের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তার বিদেহীর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

/জেইউ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম