যাত্রীর সোনার বার নিয়ে চম্পট বিমানবন্দরের কর্মী, এপিবিএনের হাতে ধরা

চৌধুরী আকবর হোসেন
১১ জানুয়ারি ২০২৩, ১৮:১৩আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১৮:২৬

সৌদি আরব থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন মো. শহিদুল ইসলাম। তার সঙ্গে ছিল দুটি সোনার বার। তিনি জানতেন না সোনার বারের জন্য শুল্ক কোথায় দিতে হয়। বিমান থেকে নেমে বোর্ডিং ব্রিজের কাছে বিমানবন্দরের দুই কর্মীর কাছে শুল্ক দেওয়ার বিষয়ে সহায়তা চান সৌদি প্রবাসী শহিদুল। তাকে সহযোগিতার কথা বলে বিমানবন্দরের বিভিন্ন জায়গায় ঘুরিয়ে সোনার বার দুটি নিয়ে পালিয়ে যায় সেই দুই কর্মী।

সোনার বার হারিয়ে বিমানবন্দর আর্মড পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। তার অভিযোগের ভিত্তিতে এই দুই কর্মীদের আটক করেছে বিমানবন্দর আর্মড ‍পুলিশ।

জানা গেছে, ৮ জানুয়ারি রাত ৮টার দিকে সৌদি আরব থেকে ঢাকায় আসেন মো. শহিদুল ইসলাম। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইরে। বিমান থেকে নেমে নিজের সঙ্গে থাকা দুটি সোনার বারের শুল্ক দেওয়ার বিষয়ে জানতে বিমানবন্দরের ৫ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে এক কর্মীর কাছে যান তিনি। সেই কর্মীর কাছে শহিদুল বলেন, আমার কাছে দুটি সোনার বার আছে, আমি কোথায় গিয়ে শুল্ক দেবো?

সেই কর্মী আরেকজনকে দেখিয়ে দিয়ে বলেন, ওই ব্যক্তি আপনাকে সাহায্য করতে পারবেন। পরবর্তীতে ওই দুই জন সহায়তার কথা বলে শহিদুলের দুটি সোনার বার নিয়ে নেন। তাকে বিমানবন্দরে ঘোরাতে থাকেন। একপর্যায়ে তারা দুই জন সোনার বার নিয়ে বিমানবন্দর থেকে বের হয়ে যান। পরে তাদের না পেয়ে শহিদুল ইসলাম বোর্ডিং ব্রিজ এলাকায় ঘুরতে থাকেন। বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা তার কোনও সমস্যার হয়েছে কিনা জানতে চাইলে পুরো ঘটনা খুলে বলেন এই প্রবাসী।

প্রবাসী শহিদুল ইসলামকে সোনার বার ফেরত দেয় বিমানবন্দর আর্মড পুলিশ

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বাংলা ট্রিবিউনকে বলেন, প্রবাসী শহিদুল ইসলামের অভিযোগ পেয়ে আমারা ঘটনার তদন্ত শুরু করি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়।

জানা গেছে, পরে বিমানবন্দর আর্মড পুলিশ ৯ জানুয়ারি সেই দুই জনকে বিমানবন্দরে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সোনার বার নেওয়ার কথা অস্বীকার করেন। পরে তথ্য-প্রমাণ উপস্থাপন করলে স্বীকার করেন তারা। 

এই দুই কর্মী হলেন মো. আনোয়ার হোসেন (৪২) ও মো. আবুল কালাম আজাদ (২৬)। তারা দুজন বিমানবন্দরের এয়ারকুলার রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠান ড্যাফোডিল ইঞ্জিনিয়ারিংয়ে সহকারী ম্যাকানিক হিসেবে কাজ করতেন।

পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। সোনার বার যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে।

 

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম