বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিনের বিরুদ্ধে দুদকের মামলা চলবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৮:০৮আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৮:০৮

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রাজধানীর শ্যামপুর-কদমতলীর বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলার ওপর দেওয়া স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। এর ফলে বিচারিক আদালতে মামলাটির কার্যক্রম চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (২২ জানুয়ারি) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আসিফ হাসান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে দুদকের সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম ২০০৭ সালের ১১ এপ্রিল শ্যামপুর থানার মামলা নম্বর ২৪, দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা এবং জরুরি ক্ষমতা বিধিমালা ২০০৭ এর ১৫খ(৫) ধারা ও বাংলাদেশ দন্ডবিধির ১০৯ ধারায় সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলায় সালাউদ্দিন আহমেদ ও তার পরিবারবর্গের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৮ কোটি ৪৪ লাখ ৫৬ হাজার ২৫৭ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করেন।

পরে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে থাকা এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সালাহউদ্দিন আহমেদ। ২০০৭ সালের ১২ নভেম্বর হাইকোর্ট রিটের শুনানি নিয়ে রুল জারি করেন এবং মামলার কার্যক্রম স্থগিত করেন।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের