হাইকোর্টে চট্টগ্রাম বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩২আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ১৯:৩২

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় চট্টগ্রাম বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবের রহমান শামীম, মহানগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্করসহ ১০২ জন নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

তাদের পৃথক আবেদনের শুনানি নিয়ে বুধবার (২৫ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

এর আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ১৬ জানুয়ারি বিকালে দলীয় কার্যালয়ের সামনে চট্টগ্রাম মহানগর বিএনপির সমাবেশ চলছিল। এতে মিছিল সহকারে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা যোগ দিচ্ছিলেন। যুবদলের একটি মিছিল কাজির দেউরি মোড় থেকে সমাবেশের দিকে যাচ্ছিল। ওই মিছিলে থাকা নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ বিএনপি নেতা-কর্মীদের লক্ষ্য করে টিয়ারশেল নিক্ষেপ করে। বিপরীতে বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হন।

পরে কাজির দেউরি মোড়ে কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক বিপ্লবের মোটরসাইকেলে আগুন দেয় বিএনপি নেতা-কর্মীরা। এ সময় আদালত থেকে ফেরত একটি গাড়িতে হামলা চালিয়ে মিরসরাই থানার কয়েকজন পুলিশ সদস্যকে আহত করেন তারা। একইসঙ্গে কাজির দেউরি মোড়ে থাকা নগর পুলিশের সার্ভিস সেন্টার ও ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করা হয়।

ওইসব ঘটনায় গত ১৬ জানুয়ারি দিবাগত রাতে কোতোয়ালি থানায় চারটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে অভিযুক্তদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, বিস্ফোরক আইন ও দণ্ডবিধি আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়।

সেসব মামলায় বিএনপির ১০২ জন নেতাকর্মী জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের