রাজধানীতে চোরদের ডাটাবেজ হচ্ছে

রিয়াদ তালুকদার
২৮ জানুয়ারি ২০২৩, ১৮:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯:৫৮

রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি, বাসাবাড়িতে গ্রিল কেটে চুরির মতো অপরাধ রোধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ। চোরদের সেন্ট্রাল ডাটাবেজ তৈরি করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একাধিক মামলা থাকার পরেও বিভিন্ন সময় গ্রেফতারের পর খুব সহজেই জামিন পেয়ে যাচ্ছে চোর চক্রের সদস্যরা। পরবর্তীতে জামিনে বেরিয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে তারা। এক কথায় তাদের বলা চলে পেশাদার চোর। ১৫ থেকে ২০ বছর ধরে চুরির অভিজ্ঞতা রয়েছে এসব চোর চক্রের সদস্যদের। ডিএমপি সূত্রে এসব তথ্য জানা গেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কর্মকর্তারা বলছেন, একের অধিক মামলা রয়েছে এমন চোরদের সংখ্যা নিরূপণ করে ডাটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। তারা আরও বলেন, একাধিক মামলা থাকার কারণে জামিনে বের হয়ে বিভিন্ন সময় আদালতে হাজিরা শেষে ফেরার সময় কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটিয়ে চলছে চোর চক্রের সদস্যরা। যারা বিভিন্ন চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার হচ্ছে তাদের ডাটাবেজের আওতায় নিয়ে আসা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, আগে থানাগুলো এ ধরনের চোর চক্রের ডাটাবেজের কাজ করতো। এখন সেন্ট্রালি করা হচ্ছে। ডাটাবেজ হলে, কারা বিভিন্ন ধরনের চুরির সঙ্গে জড়িত সেসব বিষয় খুব দ্রুত সময়ের মধ্যেই শনাক্ত করা সম্ভব হবে। যেকোনও মামলার অপরাধী শনাক্তে এই ডাটাবেজ ভূমিকা রাখবে। যেকোনও অপরাধ জনিত ঘটনার ক্লু বের করা, এভিডেন্স বের করা, কারা এ ধরনের চুরির সঙ্গে জড়িত এসব বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে থাকে।

বিভিন্ন সময়ে অভিযানে বিভিন্ন চোরদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানতে পারেন, কিছু কিছু চোর রয়েছে যারা দিনে চুরি করে, তারা রাতে চুরি করে না। আবার কেউ কেউ রাতে করে, দিনে করে না। কিছু চোর রয়েছে যারা বিশেষ করে প্রযুক্তিগত বিষয়গুলো খেয়াল করে। যেমন- মোটরসাইকেলে জিপিআরএস কিংবা প্রযুক্তিগত কোনও বিষয় থাকলে সেসব মোটরসাইকেল চুরি করে না। যদি কোনও অ্যালার্ম সিস্টেম থাকে বা বিশেষ কোনও তালা থাকে যেগুলো ভাঙা সম্ভব না সেসব মোটরসাইকেল তারা চুরি করে না। শুধু অনিরাপদ ও অরক্ষিতভাবে পার্কিংয়ে থাকা বিভিন্ন মোটরসাইকেলই তাদের টার্গেট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) একেএম হাফিজ আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, কোন চোর কী ধরনের চুরির সঙ্গে জড়িত, কোন এলাকা কিংবা কোন সময়গুলোকে চোররা বেছে নিচ্ছে, এরকম নানা তথ্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া বিভিন্ন সময় চোরাই মোটরসাইকেল অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির বিষয়গুলো নজরে এসেছে, সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
সর্বশেষ খবর
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
 ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই