দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করুন: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৯

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে দেশ ও জনগণের কল্যাণে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের  আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১ ফেব্রুয়ারি ২০২৩) বিকালে পুলিশ সদর দফতারের ‘হল অব প্রাইডে’ ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত চার কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এই অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আইজিপি এবং তাদের স্ত্রীরা র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। আইজিপি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের ফুল দিয়ে অভিনন্দিত করেন। পরে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারাও আইজিপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম গ্রেড-১ পদে পদোন্নতি পাওয়ায় তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানান আইজিপি। পরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান ও এসবি প্রধান অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা বক্তব্য রাখেন।

আইজিপি বলেন, ‘‘আপনারা দক্ষতা, যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে আজ  এ পর্যায়ে এসেছেন। আমি আশা করি, আগামী দিনেও আপনারা সেবার ব্রত নিয়ে আপনাদের মেধার সর্বোচ্চটুকু দিয়ে দেশের উন্নয়নের জন্য, স্বাধীনতা সমুন্নত রাখার জন্য, প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার জন্য কাজ করবেন।’’

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আইজিপি তার বক্তব্যের শুরুতে বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক না দিলে আজকে আমরা এ অবস্থায় আসতে পারতাম না।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের পদের সংখ্যা বৃদ্ধি করায় আমাদের পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়েছে।’ তিনি এজন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— জামিল আহমদ, হুমায়ুন কবির, ওয়াই এম বেলালুর রহমান এবং মীর রেজাউল আলম।

এসময় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের সর্বোচ্চ দিয়ে পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখা এবং দেশ ও জনগণের কল্যাণে যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

/এএইচ/এপিএইচ/
সম্পর্কিত
জঙ্গল সলিমপুর যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঈদযাত্রা: মহাসড়ক পরিদর্শনে আইজিপি
আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের