অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে তথ্যমন্ত্রীর বাসভবনে মিলাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:১২

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং বৃহত্তর চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি)। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সর্বজন শ্রদ্ধেয় এবং সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে ঢাকায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের ঢাকার মিন্টো রোডের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের পিতা আলহাজ্ব অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার।

তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, এর বাইরেও চট্টগ্রামের কয়েকটি স্থানে এ দিন দোয়া অনুষ্ঠিত হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, একই সঙ্গে চট্টগ্রাম শহরের বাসভবনের পাশে মৌসুমি আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ার বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছেন মরহুমের পরিবার ও শুভানুধ্যায়ীরা। তারা মরহুমের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই আইনজীবীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ, চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি ও শুভানুধ্যায়ীরা রাঙ্গুনিয়ার গোচরা চৌমুহনী জামে মসজিদে বৃহস্পতিবার বাদ আছর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
‘তথ্যই সবচেয়ে বড় শক্তি’
শিশু ধর্ষণের বিরুদ্ধে গড়ে ওঠা জনমতের ভিত্তিতে আরও কঠোর আইন সম্ভব: তথ্যমন্ত্রী
গণমাধ্যম কমিশন হলে সরকার ও মালিকপক্ষ সাংবাদিকদের নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের