সারাহ ইসলামকে রাষ্ট্রীয় সম্মান জানানোর দাবি সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৬আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৬

মরণোত্তর কিডনি ও কর্নিয়া দান করায় সারাহ ইসলাম ঐশ্বর্যকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ দাবি করেন তিনি।

দেশে প্রথমবারের মতো মৃত ব্যক্তির দান করা কিডনি প্রতিস্থাপন করা হয়েছে গত ১৮ জানুয়ারি রাতে। এ তথ্য উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, ‘কিডনি দান করে গেছেন ২০ বছর বয়সী কিশোরী সারাহ। মৃত্যুর আগে সারাহ ইসলাম ঐশ্বর্য অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি তার কর্নিয়াও দান করে গেছেন। তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা মনে করি, সারাকে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো উচিত। তিনি অন্যন্য নজির স্থাপন করেছেন।’

সারাহকে সম্মান ও কৃতজ্ঞতা জানালে অনেকে মরদেহ দিতে এগিয়ে আসবেন বলে জানান হানিফ। মানব অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন সংশোধন করে কঠোর নজরদারির মাধ্যমে স্বেচ্ছায় অঙ্গদানের সুযোগ তৈরি করার পরার্মশ দেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য। হানিফ বলেন, ‘ইসলাম বা বিদ্যমান আইনে অঙ্গদানে কোনও বাধা নেই। তবে এখন শুধু নিকটাত্মীয়রা এটি দিতে পারেন।’ এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

গত ১৫ বছরে এই সরকারের আমলে অনেক উন্নয়ন হয়েছে উল্লেখ করে হানিফ বলেন, ‘রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। কিন্তু রাস্তায় দুর্ঘটনা ব্যাপক। এর কারণ চালক। তাদের অনেকেরই নিয়ম, নীতি, ট্রাফিক আইন সম্পর্কে জানা নেই।’ তিনি লাইসেন্স দেওয়ার পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানান।

১ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি গুদামে ১৯ লাখ ৯৪ হাজার মেট্রিক টন খাদ্য মজুত আছে বলে সংসদে জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘এই ১ তারিখ পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ মজুত রয়েছে এখন।’

বিএনপির আমলে খাদ্যে মঙ্গা ছিল উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘তখন ৫০ থেকে ৫৫ টাকায় মোটা চাল বিক্রি হতো। তখন একজন নারী শ্রমিক মজুরি পেতো ৪০ খেকে ৪৫ টাকা। পুরুষ পেতো ৬০ থেকে ৭০ টাকা মুজুরি পেতো। এক কেজি চাল কিনলে তেল ও লবণ কেনার টাকা থাকতো না। এখন মোটা চাল যদি ৪৮ কিংবা ৫০ টাকা ধরি… এখন একজন শ্রমিক মজুরি পায় চারশ থেকে পাঁচশ টাকা। সেই দিকে ধরলে তারা পাঁচ গুণ, ছয় গুণ, সাত গুণ কিংবা আট গুণ বেশি আয় করে।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বাজেট অধিবেশন ৭ জুন থেকে 
জিডিপির বড় অংশ স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব‌্যয় করবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী
প্রথম অধিবেশন শেষবিরোধী দলসহ সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক