বিমানবন্দরে বিদেশি ভ্লগারের কাছে টাকা নেওয়া আনসার সদস্য প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৬

হ্যারি জ্যাগার্ড নামে এক বিদেশি ট্রাভেল ভ্লগার বাংলাদেশে বেড়াতে এসেছেন। বাংলাদেশের দর্শনীয় স্থান নিজে দেখার পাশাপাশি তুলে ধরছেন বিশ্বের সামনে। সম্প্রতি গিয়েছিলেন কক্সবাজারে, ঢাকা থেকে কক্সবাজারে যাওয়ার সময় তিনি ভুল করে অভ্যন্তরীণ টার্মিনালে না গেয়ে আন্তর্জাতিক টার্মিনালে চলে যান। তখন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্য তাকে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করেছেন। ড্রাইভওয়ে পর্যন্ত সেই বিদেশি পর্যটককে এগিয়ে দিয়েও এসেছেন।

ভ্লগে এই দৃশ্য দেখে যে কারও ভালো লাগবে। তবে তারপরক্ষণেই দেখা যায়, সেই এভসেক সদস্য বিদেশি ওই ভ্লগারের কাছে টাকা দাবি করেন। সেই বিদেশি তাকে টাকাও দেন।

দুই দিন আগে এই ভিডিও প্রকাশ হয় ইউটিউবে। এরপরই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনার সৃষ্টি হয়। এমনিতে বাংলাদেশে বিদেশি পর্যটক আসার সংখ্যা সীমিত। তারওপর এই ধরনের ঘটনা  প্রচার হলে পর্যটনে নীতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, হ্যারি জ্যাগার্ডের ভিডিওটি দেখে সেই এভসেক সদস্যকে শনাক্ত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তার নাম রাশেদ সিরাজুল। আনসার বাহিনী থেকে আসা এই সদস্য বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) কর্মরত। শনাক্তের পর ৫ ফেব্রুয়ারি তাকে বিমানবনব্দর থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার সকালে (৬ ফেব্রুয়ারি) তাকে তার সমস্ত জিনিসপত্র নিয়ে এভসেকের আনসার ব্যারাক থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আনসার বাহিনীকে অনুরোধ জানিয়েছেন বেবিচক।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের