ব্রাহ্মণবাড়িয়ার আদালতের সেই নাজিরকে বদলি করলো কোর্ট প্রশাসন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৫৭

আইনজীবীদের দাবির মুখে ব্রাক্ষণবাড়িয়া জেলা ও দায়রা জজ আদালতের নাজির মো. মুমিনুল ইসলামকে চাঁদপুর জেলা জজ আদালতে বদলি করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্টার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে তাকে প্রশাসনিক কারণে বদলির কথা বলা হয়েছে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আবারও আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেন। সাধারণ সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেয়। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালত বর্জনের এই কর্মসূচি শুরু হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা বলেন, আমাদের দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত থাকা সব আইনজীবীর মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুকের অপসারণ এবং আদালতের নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত ৫ জানুয়ারি থেকে আদালত বর্জন করে আসছিলেন জেলা বারের আইনজীবীরা।

একপর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেওয়া শুরু করেন আইনজীবীরা।

এদিকে বিচারকের সঙ্গে অশালীন আচরণ ও বিচারকের বিরুদ্ধে স্লোগান দেওয়ার ঘটনায় ব্রাক্ষণবাড়িয়া বার সভাপতি, সম্পাদকসহ ২৪ আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল হাইকোর্টে বিচারাধীন রয়েছে।

/বিআই/এমএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম