শ্রমজীবী মানুষের দাবি আদায়ে নতুন শ্রমিক জোটের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩৬

শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিতের লক্ষ্যে শ্রমিক সংগঠনগুলোর নতুন জোট ‘সম্মিলিত শ্রমিক পরিষদ (এসএসপি)’ আত্মপ্রকাশ করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নতুন এ জোটের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জোটের প্রধান সমন্বয়ক মোশাররফ হোসেন। মূল বক্তব্য পাঠ করেন নির্বাহী সমন্বয়ক আব্দুর রহমান।

লিখিত বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান থাকা সত্ত্বেও স্বাধীন বাংলাদেশের শাসনতন্ত্রে শ্রমিক শ্রেণির স্বার্থ সংরক্ষিত হয়নি। শ্রমিক সংগঠনগুলোকে দলীয় রাজনীতির লেজুড়বৃত্তি পরিহার করতে হবে। গতানুগতিক ট্রেড ইউনিয়নের পাশাপাশি রাষ্ট্রীয় নীতিনির্ধারণী সব পর্যায়ে শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি নিয়ে কাজ করতে হবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– ইঞ্জিনিয়ার ফয়েজ হোসেন, ইঞ্জিনিয়ার ওসমান গণি, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

এসএসপি’র জোটভুক্ত সংগঠনগুলো হলো– বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ, বিপ্লবী শ্রমিক সংহতি, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার্স সমিতি, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক জোট, বাংলাদেশ শ্রমিক কল্যাণ মজলিস, জাতীয় শ্রমিক পার্টি, রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলন, শ্রমজীবী পরিষদ।

/এএজে/আরকে/
সম্পর্কিত
জামায়াত-এনসিপি জোট কি ভেঙে যাচ্ছে 
হরমুজ সচল রাখতে নতুন জোটের ডাক যুক্তরাষ্ট্রের, কারা থাকছে
১১ দলীয় ঐক্য জোটের নতুন কর্মসূচি ঘোষণা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ