বিমানবন্দরে তৃতীয় টার্মিনাল প্রকল্পে দুর্ঘটনামুক্ত থাকার জন্য প্রার্থনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৯

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের নির্মাণাধীন টার্মিনাল ভবনে দুর্ঘটনামুক্ত কর্মক্ষেত্রের জন্য প্রার্থনা অনুষ্ঠান হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ আয়োজন করে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

তৃতীয় টার্মিনালের কাজে নিয়োজিত সব কর্মকর্তা-কর্মচারীর কর্মক্ষেত্রে নিরাপত্তা ও নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পাদনের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। তিনি প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক সেফটি কার্যক্রম ও স্ট্যান্ডার্ডের প্রশংসা করেন। 

অনুষ্ঠানে মো. মফিদুর রহমান বলেন, দ্রুততার সঙ্গে গুণগত মান বজায় রেখে কাজটি এগিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ৬০ শতাংশের অধিক কাজ সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে অতি দ্রুততার সঙ্গে নির্মাণকাজ এগিয়ে যাবে, যেখানে সবাইকে আরও অধিকতর নিরাপত্তার প্রতি মনোযোগী হতে হবে। তৃতীয় টার্মিনাল নির্মাণকাজটি সরকারের অগ্রাধিকার ও বৃহৎ প্রকল্পগুলোর একটি।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‌‘প্রধানমন্ত্রীর আন্তরিকতা, দিকনির্দেশনা ও পরামর্শে এ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কোভিড-১৯-এর প্রভাবে যখন সব কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল, সেই মুহূর্তে প্রধানমন্ত্রীর সময়োচিত পদক্ষেপের কারণেই তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ এক দিনের জন্যও থেমে থাকেনি।’

চেয়ারম্যান আরও বলেন, ‘এই বিশাল কর্মযজ্ঞ চলাকালে কাজের ক্ষেত্রে সম্ভাব্য সর্বোচ্চ মানের নিরাপত্তা বজায় রাখা হয়েছে। প্রকল্পে নিয়োজিত প্রতিটি কর্মী ও শ্রমিক সেফটি সংক্রান্ত প্রশিক্ষণে উত্তীর্ণ হয়ে কাজে যোগদান করেছেন।’

কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য টার্মিনাল-৩ প্রকল্পের বিভিন্ন বিভাগের ১০ জন কর্মীকে বেবিচক চেয়ারম্যান সম্মাননাসহ নিরাপত্তা সনদ দেন।

অনুষ্ঠানে বেবিচকের সদস্য (পরিকল্পনা) এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী, প্রধান প্রকৌশলী মো. আব্দুল মালেক, প্রকল্প পরিচালক এ কে এম মো. মাকসুদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ/এনএআর/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের