তুরস্ক থেকে দেশে ফিরলো ৬১ সদস্যের উদ্ধারকারী দল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১১

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় যাওয়া ৬১ সদস্যের উদ্ধারকারী দল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বাংলাদেশের উদ্ধারকারী দল তুরস্ক থেকে ১৫ ফেব্রুয়ারি দেশে ফেরার কথা থাকলেও দেশটির সরকার উদ্ধার অভিযান আরও দীর্ঘায়িত করার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ জানায়। ওই অনুরোধের প্রেক্ষিতে, বাংলাদেশের উদ্ধারকারী দল আরও ৫ দিন বেশি অবস্থান করে। সেই সঙ্গে তুরস্কের ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় কাজ করে বাংলাদেশে ফিরে আসেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তুরস্কের আদিয়ামান ও হাতেয় শহরে উদ্ধার অভিযান পরিচালনা করে। উল্লেখযোগ্য মৃত ও জীবত মানুষ উদ্ধার করে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর মেডিক্যাল দল প্রায় ২৫০ জনকে চিকিৎসা সহায়তার পাশাপাশি ওষুধও প্রদান করে। এছাড়া ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তাবু, শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করা হয়। উদ্ধারকারী দল ও মেডিক্যাল দলের কার্যক্রম এবং সফলতা দেশে বিদেশে ব্যাপক প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে গাজীন্তেপ প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বাংলাদেশের পক্ষ হতে গত ৮ ফেব্রুয়ারি ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য ৬১ সদস্যের (সশস্ত্র বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ১ জন মিডিয়া সদস্য সমন্বিত) একটি সম্মিলিত সাহায্যকারী দল প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী, ত্রাণ, ওষুধ, তাবু, শীতবস্ত্র, কম্বল এবং উদ্ধার সরঞ্জামাদিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে তুরস্কে গমন করে।

এছাড়া, গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ভূমিকম্প দুর্গতদের সহায়তায় বাংলাদেশ সরকারের পক্ষ হতে উল্লেখযোগ্য ত্রাণ পাঠানো হয়।

/জেইউ/এলকে/
সম্পর্কিত
চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১
বড় সংঘাতের দিকে কি এগোচ্ছেন এরদোয়ান ও নেতানিয়াহু
সিরিয়ায় তুরস্কের ‘রেড লাইন’ নির্ধারণের ক্ষমতা নেই ইসরায়েলের: এরদোয়ান
সর্বশেষ খবর
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ডেঙ্গুর প্রকোপ: কোথাও সিট আছে, কোথাও নেই
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ইয়েমেনের বন্দরনগরী মোখা হুথিদের দখলে
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
ধর্ম নিয়ে বিতর্ক: শুভ’র মরদেহ দাফনের নির্দেশ হাইকোর্টের
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি