দুই বিমানের সংঘর্ষ: বরখাস্ত হচ্ছেন ২ প্রকৌশলী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৩, ১৫:২৮আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৫:২৮

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই জন প্রকৌশলীকে দায়ী করে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২২ সালের ১০ এপ্রিল হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের হ্যাঙ্গারে দুটি উড়োজাহাজের মধ্যে এই সংঘর্ষ ঘটে। বরখাস্ত হচ্ছেন— প্রকৌশল কর্মকর্তা  মো. মাইনুল ইসলাম (পি-৩৫৬১২) ও প্রকৌশল কর্মকর্তা  মো. সেলিম হোসেন খান (পি-৩৭৩৭৮)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২০২২ সালের ১০ এপ্রিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান হ্যাঙ্গার কমপ্লেক্সে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজটি হ্যাঙ্গারে প্রবেশ করানোর সময়ে নোস র‍্যাডম হ্যাঙ্গারে পূর্ব থেকেই থাকা বোয়িং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) এর পেছনের বাম পাশের হরিজেন্টাল স্ট্যাবিলাইজারের আউট বাউন্ড ট্রিপে আঘাত ও

সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বোয়িং ৭৭৭-৩০০ ইআর (এস ২ এএইচএন) উড়োজাহাজের নোস র‍্যাডমের

ভেতরের ফরোয়ার্ড প্রেসার বাল্কহেড এবং ৭৩৭-৮০০ (এস ২- এএফএল) উড়োজাহাজের হরিজেন্টাল স্টাবিলাইজারের  আউট বাউন্ড ট্রিপ ক্ষতিগ্রস্ত হয়।

এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত কার্যক্রম ও বিভাগীয় কার্যক্রম শেষে তদন্তে দুই জনকে  অভিযুক্ত করে প্রতিবেদন দেওয়া হয়। সে অনুযায়ী প্রকৌশল কর্মকর্তা   মাইনুল ইসলাম (পি-৩৫৬১) ও প্রকৌশল কর্মকর্তা  সেলিম হোসেন খান (পি-৩৭৩৭৮) এর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সার্ভিস রেগুলেশন অনুযায়ী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদেরকে বাংলাদেশ বিমানের চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের