দক্ষিণ সুদানে নারী দিবস উদযাপন করলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ মার্চ ২০২৩, ০৮:৫২আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৮:৫২

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন‘ এই মূল প্রতিপাদ্যের আলোকে দক্ষিণ সুদানে আন্তর্জাতিক নারী দিবস-২০২৩ উদযাপন করেছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা। আনমিস-এ কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসা সেবা আয়োজনের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

বুধবার (৮ মার্চ) দেশটির ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৬ এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যানব্যাট-৬ এর সদস্য, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদানের (আনমিস) কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় অধিবাসীরা।

দক্ষিণ সুদানে নারী দিবস উদযাপন করলেন বাংলাদেশের শান্তিরক্ষীরা

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন বাহার আল গজল-এর গভর্নর। এসময় আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশাল ওয়েলফেয়ার মন্ত্রী, প্রাইমারি হেলথ সার্ভিস-এর ডিজি, আনমিস-এর হেড অব অফিস সাউথ-ওয়েস্ট সেক্টরের সেক্টর কমান্ডার, ব্যানব্যাট-৬ এর কন্টিনজেন্ট কমান্ডার কমান্ডার কর্নেল শাফকাত, লে. কর্নেল মাকসুদ আলম, লে. কর্নেল ওমরসহ আনমিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তারা নারী-পুরুষ একত্রে ‘এমব্রেস ইকুইটি’ মন্ত্রে উজ্জীবিত হয়ে ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

/আরটি/ইউএস/
সম্পর্কিত
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
ঢাকায় আসছে ২০০ ইভি বাস, নারীদের জন্য কতটি
নারীদের যাতায়াত স্বাচ্ছন্দ্যময় করতে বিশেষ উদ্যোগ: সড়ক মন্ত্রী
সর্বশেষ খবর
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
নারীদের যাত্রা যাত্রীবান্ধব ও নিরাপদ করতে ‘মহিলা বাস সার্ভিস’ চালু
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
চেক ডিজঅনারের আরেক মামলায় গ্রেফতার দেখানো হলো মুজিব পরদেশীকে 
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
গাড়িতে সন্তান, আসন বদলে বাঁচার চেষ্টা করেও ওয়ার্নারের শেষ রক্ষা হলো না!
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
কাতার গেছেন পররাষ্ট্রমন্ত্রীসহ দুই উপদেষ্টা ও জ্বালানি প্রতিমন্ত্রী  
সর্বাধিক পঠিত
এয়ারটেল এখন ‘সার্কেল’
এয়ারটেল এখন ‘সার্কেল’
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
এবার পে-স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
মহিষগুলোর কষ্ট দেখে কষ্ট পেতো গ্রামের লোকও, অবশেষে উদ্ধার
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা  
ঢাকায় এসে ক্যানিজিয়া বললেন, পেলে-ম্যারাডোনা-মেসি তিন জনই সর্বকালের সেরা