ভোক্তার শুনানিতে সুলতান’স ডাইন নিয়ে অভিযোগকারীকে পাওয়া যায়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ১৩:৪২ আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৩:৪৩

সুলতান’স ডাইনের বিরুদ্ধে অন্য কোনও প্রাণির মাংস ব্যবহারের অভিযোগ নিয়ে শুনানি করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১৩ মার্চ) সকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে এই শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে সুলতান’স ডাইনের পক্ষ থেকে প্রতিনিধি উপস্থিত থাকলেও অভিযোগকারী ব্যক্তিকে খুঁজে পায়নি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা। এদিন দুপুরে একথা জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। 

প্রতিষ্ঠানটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, সন্দেহযুক্ত চিকন হাড়ের ব্যাপারে সুলতান’স ডাইন কর্তৃপক্ষ জানিয়েছে যে, ৭ থেকে ৯ কেজি ওজনের খাসির মাংস তারা ব্যবহার করেন এবং আকারে ছোট হওয়ায় সকল খাসির হাড় চিকন হয়। এছাড়া যে মোবাইল নম্বর থেকে অভিযুক্ত প্রতিষ্ঠানে অভিযোগ দেওয়া হয়েছিল তাও বন্ধ পাওয়া যায়।

খাসি বাদে অন্য প্রাণির মাংসের ব্যবহার সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় অভিযুক্ত প্রতিষ্ঠান সুলতান‘স ডাইনকে অন্য প্রাণির মাংস ব্যবহারের অভিযোগ থেকে অব্যহতি দেওয়া যেতে পারে বলে তদন্ত প্রতিবেদনে সুপারিশ করা হয়। 

সফিকুজ্জামান বলেন, ‘রেস্টুরেন্টের পরিবেশ পরিস্থিতি নিয়ে ভোক্তা আইনের কোনও ব্যতয় আমরা পাইনি। এছাড়া সেদিন অভিযানে মাংস সংগ্রহ করতে পারিনি। তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের মাংস সংগ্রহ করেছে এবং তারা সেটি পরীক্ষা করছে।’

সুলতান’স ডাইনের মতো ঢাকায় আরও যত বড় প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান অধিদফতরের মহাপরিচালক। তিনি বলেন, ‘মাংসের ক্ষেত্রে সেটি কোথা থেকে সংগ্রহ করা হচ্ছে সেটির রেকর্ড রাখতে হবে। হালাল প্রক্রিয়ায় মাংস সংগ্রহ করতে হবে।’

/এসও/ইউএস/
সম্পর্কিত
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
‘অতিরিক্ত গরমে ডিমের উৎপাদন হ্রাস পায়, দাম বেড়ে যায়’
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
সর্বশেষ খবর
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
নারীদের যাতায়াতে আসছে আরও ১০০ পিংক বাস
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
হামলা-দখল-চাঁদাবাজি থামবে কবে?
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
ইরানের প্রস্তাব প্রত্যাখানের পরও চলতি সপ্তাহে আলোচনার প্রত্যাশা ট্রাম্পের
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
মোহাম্মদপুরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’