দুর্নীতির অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের এমডির বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ১৬:০৬আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৬:০৬

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ৬৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শহিদুল্লাহর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপ-পরিচালক মো. রফিকুজজামান বাদী হয়ে সোমবার (১৩ মার্চ) সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, ক্রেস্ট সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শহিদুল্লাহ (৫০) বিনিয়োগকারীদের অনুমতি না নিয়ে শেয়ার বিক্রির অর্থ আত্মসাৎ এবং কোম্পানির হিসাবে বিনিয়োগকারীদের পাওনায় ঘাটতি রেখে ৬৫ কোটি ৩৩ লাখ ৩৭ হাজার ৪৭৪ টাকা আত্মসাৎ করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে অনৈতিকভাবে আত্মসাৎ করা অর্থের প্রকৃত পরিমাণ নির্ধারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও সিডিবিএল-এর প্রতিনিধি দল ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের পুরানা পল্টনের প্রধান কার্যালয়ে ২০২০ সালের ১২ ও ১৫ জুলাই পরিচালিত তদন্তের প্রতিবেদন বিশ্লেষণ করা হয়।

এজাহারে আরও বলা হয়, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের শেয়ারহোল্ডার ও ট্রেকহোল্ডার। মো. শহিদুল্লাহ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জের মার্চেন্ট এবং ব্রোকার হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেডের শেয়ার ক্রয়-বিক্রয় সংক্রান্ত হিসাব আসামি মো. শহিদুল্লাহ এককভাবে পরিচালনা করেছেন। বিনিয়োগকারীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং অনুসন্ধানকালে সিকিউরিটিজ আইন-কানুন লঙ্ঘন করে মো. শহিদুল্লাহর ট্রেড মেশিনে ডুপ্লিকেট ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সেটেলমেন্ট ডিফেন্টের মাধ্যমে অবৈধভাবে গ্রাহকদের শেয়ার বিক্রয় এবং হিসাব থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম