শিরিন ম্যানশনে বিস্ফোরণে দগ্ধ আশা মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৩, ১২:১৯আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১২:১৯

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আয়েশা আক্তার আশা (২৬) মারা গেছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সকাল ৮টা ৩৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। আশার গ্রামের বাড়ি চাদপুরে, বর্তমানে রাজধানীর হাজারীবাগ এলাকায় থাকতেন।

প্রসঙ্গত, এর আগে রবিবার (৫ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে মনে করে অন্যান্য ভবনের লোকজন নিচে নেমে আসে। বিস্ফোরণের পরপর আগুন ধরে যায় শিরিন ম্যানশনে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনার দিনেই তিন জন নিহত হন। এছাড়াও এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

/এআইবি/এএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম