সুপ্রিম কোর্ট বার নির্বাচন 

বিএনপিপন্থি আইনজীবীদের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৩, ১৪:৪২আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৪:৪২

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ‘মারপিট ও পুলিশের লাঠিপেটা’র ঘটনায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা। শনিবার (১৮ মার্চ) ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পূর্ব নির্ধারিত নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে পুলিশ জোরপূর্বক প্রবেশ করে সুপ্রিম কোর্টের শতাধিক বিজ্ঞ আইনজীবীকে ব্যাপক মারপিট করে। এতে অনেকেই গুরুতর আহত হন। এ ঘটনায় সুপ্রিম কোর্ট ও আইনজীবী সমিতিকে কলঙ্কিত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। 

এতে আরও বলা হয়, ‘জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী ও এজেন্টদের ভোটকেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। পেশাগত দায়িত্ব পালনরত গণমাধ্যমকর্মীদেরও ব্যাপক লাঠিপেটা করে গুরুতর আহত করা হয়। এ ঘটনায় ঐক্য প্যানেলের সভাপতি ও সম্পাদক পদপ্রার্থী এবং বর্তমান কার্যকরী কমিটির ৬ জন সদস্য আহত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, সর্বসম্মত নির্বাচন সাব-কমিটির দু'জন সদস্যসহ বিজ্ঞ আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। 

এ ঘটনায় সর্বসম্মত নির্বাচন সাব-কমিটি গঠন করে আবারও বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে তিন দফা কর্মসূচি ঘোষণা করা হয়।

তাদের ঘোষিত কর্মসূচিগুলো হলো- আগামী ১৯ মার্চ দেশের সকল জেলা আইনজীবী সমিতিতে প্রতিবাদ সমাবেশ; আগামী ১৯ মার্চ দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের প্রার্থীরা উপরোক্ত বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন; এবং আগামী ২০ মার্চ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের