রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৮ মার্চ ২০২৩, ১৭:০৩আপডেট : ১৮ মার্চ ২০২৩, ১৭:০৩

রাজধানীর হাজারীবাগ ‘বিডিআর ৪ নম্বর গেট’ এলাকায় নির্মাণাধীন ১৩ তলা ভবন থেকে নিচে পড়ে রাশিদুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ’মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী নুর আলম বলেন, ‘রাশিদুল পেশায় রড মিস্ত্রি। উপরের নির্মাণাধীন ভবনের ১৩ তলায় কোমরের রশি বেঁধে সেন্টারিং খোলার কাজ করার সময় রশি ছেড়ে উপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত রাশিদুল গাইবান্ধা জেলার বাসিন্দা। বর্তমানে নির্মাণাধীন ভবনেই থাকতেন।

/এইআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম