শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বিকে নিয়ে বই ‘দ্যা স্পিরিট অব ১৯৭১’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ০৩:৪৯আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০৩:৫৩

দেশের জন্য শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বির ত্যাগ  দেশপ্রেমের অনুপ্রেরণা হয়ে থাকবে। তার চিন্তা, কর্মজীবন ও শহীদ হওয়ার বর্ণনা উঠে এসেছে তার মেয়ে ডা. নুসরাত রাব্বির লেখা ‘দ্যা স্পিরিট অব ১৯৭১’ বইয়ে।

শনিবার (১৮ মার্চ) রাজধানীর ধানমন্ডি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের হল রুমে এক আলোচনায় ডা. নুসরাত রাব্বি তার বাবা ডা. ফজলে রাব্বি’কে নিয়ে লেখা বইয়ের ইতিহাস তুলে ধরেন।

বাবার সঠিক ইতিহাস জানাতেই বইটি লিখার প্রয়োজন বোধ করেন বলে জানান ডা. নুসরাত রাব্বি।

‘দ্যা স্পিরিট অব ১৯৭১’ বইটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস আছে মন্তব্য করে তিনি বলেন, এই বইটি আমার আব্বা ফজলে রাব্বি আর মা আম্মা জাহানারা রাব্বির ওপরে। আমাদের লাইফ কেমন ছিল ৬১ থেকে ৭০ পর্যন্ত। তারপর ৭১ এর যুদ্ধ।

মা জাহানারা রাব্বি'র যুদ্ধপরবর্তী সময়ে দেশের মানুষের কল্যাণে ছুটে চলার গল্পও তিনি তার এই বইয়ে উল্লেখ্য করেছেন।

তরুণদের সঠিক ইতিহাস জানার আহ্বান জানিয়ে ডা. নুসরাত রাব্বি বলেন, 'ইতিহাস না জানলে আপনি জানেন না আপনি কোথায় যাচ্ছেন, কোথা থেকে এসেছেন। ইতিহাস না জানলে এটা আপনাকে আবারও পেছনে নিয়ে যাবে।'

/জেডএ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের