মালিবাগে বাস-ট্রেন সংঘর্ষ

সড়কে তীব্র যানজট, ট্রেন চলাচল বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ২২:৫০আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৩:৫১

রাজধানীর মালিবাগ রেলগেটে ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনাকে কেন্দ্র করে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ছবি: নাসিরুল ইসলাম

ডিএমপির শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'ট্রেনের বগি লাইনচ্যুত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ,  ফায়ার সার্ভিস এবং রেল কর্তৃপক্ষ। ঘটনার পর থেকে এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, 'মালিবাগ রেলগেটে সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। তবে বাসটিতে কোনও যাত্রী না থাকায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।' সড়কে তীব্র যানজট, ট্রেন চলাচল বন্ধ

এ বিষয়ে রেলের ঢাকা (কমলাপুর) স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, রাতে মালিবাগ রেলগেটে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের পর সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ওখানে আমাদের টিম কাজ করছে। বাসটি ট্রেন লাইন থেকে সরিয়ে নেওয়ার পর চলাচল স্বাভাবিক হবে।

এর আগে আজ (বুধবার) রাত ৯টায় সোহাগ পরিবহনের বাসটি মৌচাকের দিকে থেকে এসে মালিবাগ রেলগেট পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি দুমড়ে-মুচড়ে গেছে। এসময় ট্রেনটি বাসটিকে প্রায় ২০০ মিটার ঠেলে নিয়ে দাঁড়িয়ে যায়। বাসটি খালি থাকায় কেউ হতাহত হয়নি। সড়কে তীব্র যানজট, ট্রেন চলাচল বন্ধ

আরও পড়ুন:

রেললাইনে উঠে পড়া বাসটিকে ২০০ গজ টেনে নিয়ে গেলো ট্রেন

 

 

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম