জনসেবায় অনন্য অবদান: ফায়ার সার্ভিসকে স্বাধীনতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ১৯:৩৫আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৯:৩৫

জনসেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতারকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৩’ দেওয়া হলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মাইন উদ্দিনের কাছে এই পুরস্কার তুলে দেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১টায় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্যরা, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সেনা-নৌ-বিমানবাহিনীর প্রধানরা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সংসদ সদস্যরা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অপর ৯ জন ব্যক্তি, আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদানের আগে অনুষ্ঠানের সঞ্চালক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, ২০০৯-২০২২ মেয়াদে এ অধিদফতারের সদস্যরা দুই লাখ ৫৩ হাজার ৮৯৮টি অগ্নি দুর্ঘটনায় অংশ নিয়েছেন। তারা আট হাজার ৮৩৮ জন ব্যক্তিকে জীবিত এবং দুই হাজার ১৯১টি মৃতদেহ উদ্ধার করেন। এর পাশাপাশি দেশের দুই লাখ ১০ হাজার ৮৩৯ কোটি টাকার সম্পদ রক্ষা করেছেন। প্রতিষ্ঠানটি সাম্প্রতিক সময়ে সব অগ্নিদুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় কৃতিত্বপূর্ণ অবদান রাখছে। ২০২২ সালে চট্টগ্রামের বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে এ অধিদফতারের ১৩ জন সদস্য মৃত্যুবরণ করেন, যাদের সরকার ‘অগ্নিবীর’খেতাব দেয়।

সম্প্রতি ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে বিভিন্ন আন্তর্জাতিক দলের সঙ্গে এ অধিদফতরের ১২জন সদস্য উদ্ধারকাজে ব্যাপক সফলতা দেখিয়েছেন। ভিন্নধর্মী কাজের স্বীকৃতিস্বরূপ এ প্রতিষ্ঠান ইতোমধ্যে রেড ক্রিসেন্ট অ্যাওয়ার্ড, রোটারি অ্যাওয়ার্ড ও মালয়শিয়া থেকে পুরস্কার-সম্মাননা গ্রহণ করেছে। সমাজসেবা ও জনসেবায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতারকে স্বাধীনতা পুরস্কার-২০২৩ দেওয়া হলো।

এ অর্জন ফায়ার সার্ভিসের প্রতিটি সদস্যের বলে মন্তব্য করে ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা জীবন দিয়ে প্রমাণ করেছেন তারা সব সময় বিপন্ন মানুষের সেবায় প্রস্তুত। এ অর্জন প্রতিটি কর্মীর মনোবল বৃদ্ধি করেছে। এই স্বীকৃতি তাদেরকে কর্তব্য পালনে আরও উজ্জীবিত ও উদ্বুদ্ধ করবে।

/এএইচ/এফএস/
সম্পর্কিত
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
রেকর্ড ভেঙে ইতালিতে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় মেলোনির সরকার
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সইইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার দিচ্ছে আইএসডিবি
সর্বশেষ খবর
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?