চায়ের নিলাম শুরু ১৭ এপ্রিল, নিলাম হবে ৬৯টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২৩, ১৮:০৮আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৮:০৯

আগামী ১৭ এপ্রিল চট্টগ্রাম চা নিলাম কেন্দ্রে ২০২৩-২৪ নিলাম বর্ষের প্রথম চা নিলাম শুরু হবে। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলে প্রথম নিলাম হবে ২৬ এপ্রিল। এবার চট্টগ্রামে ৪৬টি এবং শ্রীমঙ্গলে ২৩টি নিলাম অনুষ্ঠিত হবে।

সোমবার (২৭ মার্চ) চট্টগ্রামে চা বোর্ড সভাকক্ষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘টি সেলস কো-অর্ডিনেশন কমিটি’র সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

চা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সভায় চা বোর্ডের চেয়ারম্যান বলেন, “চা বোর্ড কর্তৃক গৃহীত নানা উদ্যোগ বাস্তবায়ন এবং চা শিল্পের অংশীজনদের আন্তরিক প্রচেষ্টার ফলে গত নিলাম বর্ষে দেশে চা উৎপাদন ও নিলাম কার্যক্রম স্বাভাবিক ছিল।” ২০২৩-২৪ নিলাম বর্ষেও নিলাম কার্যক্রম ও চায়ের বাজার স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় বোর্ডের সদস্য মোহাম্মদ নূরুল্লাহ নূরী, উপ-পরিচালক মুহাম্মদ মদহুল কবির চৌধুরী, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল বোরহান, টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টিটিএবি) চেয়ারম্যান শাহ মঈনুদ্দিন হাসানসহ টিটিএবি, বিসিএস এবং টিপিটিএবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
চা রফতানি কমে বাড়ছে আমদানি, সরকারের পদক্ষেপ জানতে চাইলেন এমপি
চা রফতানি বাড়াতে কাজ করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা
খরায় পুড়ছে চা বাগান, উৎপাদন নিয়ে শঙ্কা
সর্বশেষ খবর
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
বিয়ের এক মাসের মাথায় শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
জিরে দিয়ে ওজন কমানোর দাবি কতটা সত্য, জানুন বিশেষজ্ঞ মত
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
লাহিনীপাড়ায় মীর মশাররফ হোসেনের স্মৃতির পথে
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
‘অ্যাকশন ক্যাম’ হিসেবে ব্যবহার করা যাবে মোবাইলের ক্যামেরা!
সর্বাধিক পঠিত
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক