ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৩, ০৪:৪১ আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২১:৩৬

ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় একটি মামলা হয়েছে। এই মামলায় প্রথম আলো’র সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এছাড়াও আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা আসামি রাখা হয়েছে।

বুধবার (২৯ মার্চ) দিবাগত মধ্য রাতে মামলাটি দায়ের করা হয়। আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে  সুপ্রিম কোর্টের একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

মামলার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে বাংলা ট্রিবিউনকে জানান, তাকে এ বিষয়ে কথা বলতে নিষেধ করা হয়েছে। 

পরে আবার জানান, স্বাধীনতা নিয়ে জনমনে ‘অস্থিতিশীল ও বিভ্রান্তিকর পরিস্থিতি’ তৈরি করার কারণে তিনি মামলাটি দায়ের করেছেন। তিনি নিজেকে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিজের পরিচয় দেন।

এ বিষয়ে জানতে চাইলে রমনা থানার ডিউটি অফিসার জাহাঙ্গীর এ নিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলতে বলেন। তবে ওসিসহ অন্য কর্মকর্তাদের ফোন দিলে কেউ কল রিসিভ করেননি। 

এর আগে বুধবার (২৯ মার্চ) স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।

আরও পড়ুন:

প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ প্রেস কাউন্সিলে নিষ্পত্তির আহ্বান এডিটরস গিল্ডের
প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
এই পত্রিকাটি আমাদের নেত্রী ও উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে: নানক
প্রথম আলোর সাংবাদিককে সিআইডি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ
মামলার পর প্রথম আলোর সাংবাদিক গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী
হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে, বললেন কাদের

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
ফ্যাসিবাদের বিরুদ্ধে গণমাধ্যমকে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
গোল্ডেন সিল্ক রোড অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের আরশাদসহ ২৬ সাংবাদিক
গণমাধ্যম নিয়ন্ত্রণের ইচ্ছা সরকারের নেই: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা শেষ হতে না হতেই গুলিতে বিএনপি নেতা নিহত
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
টেকসই অর্থনৈতিক উন্নয়নে করপোরেট সুশাসনের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা