সাংবাদিকদের বিরুদ্ধে নয়, যেটা হচ্ছে তা অন্যায়ের বিরুদ্ধে: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ১৬:০৭আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২০:৫৬

সাংবাদিকদের বিরুদ্ধে নয়, যেটা হচ্ছে তা অন্যায়ের বিরুদ্ধে—বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। প্রথম আলো’র সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার পর ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা দেওয়ার বিষয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের আগে তিনি তার দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন।

কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রীও উপস্থিত ছিলেন।

এ সময় আইনমন্ত্রী বলেন, যে মামলা করা হয়েছে বা হচ্ছে, আমি আপনাদের বলতে চাই—যেটা হচ্ছে সেটা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে। আপনারা নির্ভীক সাংবাদিক–আমি এটা স্বীকার করি। আপনারা যদি জনগণকে সত্য তথ্য প্রকাশ করেন তাহলে কোনও মতেই এই সরকার সাংবাদিকদের বাধা দেবে না।

আনিসুল হক বলেন, দুই-একটা কেসে (ডিজিটাল সিকিউরিটি আইনের অপব্যবহার) হচ্ছে। আমরা ব্যবস্থা নিচ্ছি। যেখানেই আমরা দেখছি যে এই আইনের অপব্যবহার হচ্ছে সেখানেই তা বন্ধ করার জন্য যে ব্যবস্থা নেওয়ার নিচ্ছি।

আইনমন্ত্রী বলেন, ডিজিটাল সিকিউরিটি আইনের মামলায় যখন তথ্য দেওয়া হবে তখন যদি প্রাইমাফেসি কেস (প্রাথমিক সত্যতা) না থাকে তখন প্রাইমাফেসি কেস নির্ধারণের জন্য আগে সেলে পাঠানো হবে এবং সেলে পরীক্ষার পর মামলা নেওয়া হবে। কিন্তু গতকাল ডিজিটাল সিকিউরিটি আইনে যে মামলা হয়েছে তার তথ্য-উপাত্ত বিবরণীর মধ্যে ছিল। সেক্ষেত্রে পরীক্ষার জন্য পাঠানোর প্রয়োজন পড়ে না বলে এই মামলা গ্রহণ করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, নওগাঁর ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি আইনের কথা বলেন, তাহলে আমি একটি বিষয় পরিষ্কার করতে চাই। সেটা হলো নওগাঁ থেকে সুলতানা জেসমিন তুলে নেওয়া হয়, তখন কিন্তু তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ছিল না। মামলা করা হয়েছে তাকে আটকের পরের দিন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
দিনে বিএনপি, রাতে গুপ্ত ষড়যন্ত্র করে সাতক্ষীরার চারটি আসনে বিএনপিকে হারানো হয়েছে: আইনমন্ত্রী
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
ডিজিটাল ও এআই-সহায়ক সহিংসতা প্রতিরোধে কার্যকর আইন প্রয়োজন: আইনমন্ত্রী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
বরগুনায় চাঁদাবাজি মামলায় স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত