ঈদের ১০ দিন আগে অনলাইনে ট্রেনের টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৩, ২২:৫৬আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩:০১

ঈদুল ফিতরের ১০ দিন আগে থেকে অনলাইনে শতভাগ ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এছাড়া ঈদে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখতে ঈদ উপলক্ষে সব আন্তঃনগর ট্রেনের কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করেন রেলমন্ত্রী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলভবনে বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘একজন যাত্রী ঈদের অগ্রিম টিকিট ও ফেরত যাত্রার টিকিট— উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। একজন  নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে।’

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে রেলওয়ে কর্তৃপক্ষ ৯ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে বলেও জানান রেলমন্ত্রী।

৯ জোড়া বিশেষ ট্রেন হচ্ছে— চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ৩, চাঁদপুর-চট্টগ্রাম-চাঁদপুর রুটে চাঁদপুর ঈদ স্পেশাল-২ ও ৪, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল-৬, চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল, সিলেট-চাঁদপুর-সিলেট রুটে ঈদ স্পেশাল-১০, ঢাকা-চিলাহাটি-ঢাকা রুটে ঈদ স্পেশাল ১৪ ও ১৫, পঞ্চগড় রুটে ঈদ স্পেশাল-১ ও ২।

অপরদিকে শুধুমাত্র শোলাকিয়ায় ঈদের নামাজের যাত্রীদের জন্যে ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১১ ও শোলাকিয়া ঈদ স্পেশাল-১২ এবং

ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-১৩ ও ১৪ চলবে।

মন্ত্রী বলেন, ‘ঈদের ১৭ এপ্রিলের প্রথম অগ্রিম টিকিট ১০ দিন আগে অর্থাৎ ৭  এপ্রিল পাওয়া যাবে। ১৮ এপ্রিলের টিকিট ৮ এপ্রিল, ১৯ এপ্রিলের টিকিট ৯ এপ্রিল, ২০ এপ্রিলের টিকিট ১০ এপ্রিল, ২১ এপ্রিলের টিকিট ১১ এপ্রিল পাওয়া যাবে।’

তিনি বলেন, ‘ঢাকা হতে বহির্গামী ট্রেনের মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি, যা শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।’

ঢাকা ও জয়দেবপুর হতে ৩টি ঈদ স্পেশাল ট্রেনের আরও ৩ হাজার আসনের টিকিট অনলাইনে বিক্রয় করা হবে বলে জানান রেলমন্ত্রী।

নুরুল ইসলাম সুজন বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি

করা হবে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের