সারা দেশে জামানতবিহীন ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৩, ১৭:২৫আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৭:২৬

সারা দেশের এসএমই উদ্যোক্তাসহ পার্বত্য ৩ জেলার অ্যাগ্রো প্রসেসিং, ফার্নিচার ও রাবার খাতের উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের ৪ শতাংশ সুদে জামানতবিহীন ঋণ দেবে এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার (৪ এপ্রিল) এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এই বিষয়ে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি সই হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান ও ট্রাস্ট ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম চুক্তি স্বাক্ষর করেন।

এ সময় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ এবং মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার, ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার এসএমই ফাউন্ডেশনের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্কিং ভালো, যা উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণে সহায়ক হবে। তাই সমঝোতা স্মারকের আওতায় সারা দেশের এসএমই এবং নারী উদ্যোক্তার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার বিদ্যমান অ্যাগ্রো প্রসেসিং, ফার্নিচার ও রাবার প্রসেসিং খাতের উদ্যোক্তাদের ঋণ দেবে ট্রাস্ট ব্যাংক।

উল্লেখ্য, ১৯টি অংশীদার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সারা দেশের এসএমই উদ্যোক্তাদের মাঝে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করছে এসএমই ফাউন্ডেশন। ইতোমধ্যে সরকারের প্রণোদনা প্যাকেজের ৩০০ কোটি টাকা বিতরণের পর প্রত্যাবর্তন করা ও ফাউন্ডেশনের নিজস্ব অর্থের সমন্বয়ে গঠিত ‘রিভলভিং তহবিল’ থেকে ঋণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
অর্থনীতিতে নারীর ক্ষমতায়নে পিছিয়ে বাংলাদেশ
দুর্গম চরে নিরাপদ মাতৃত্বে নতুন দিগন্ত
ঢাকার যেসকল মসজিদে থাকছে নারীদের ঈদের নামাজ পড়ার ব্যবস্থা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম