আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ‘মূল সমন্বয়ক’ শিখা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৩, ২২:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ২২:২৩

রাজধানীর পুরান ঢাকার আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাই ঘটনায় শিখা নামে এক নারীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সংস্থাটি বলছে, শিখা পলাতক দুই জনের একজন জঙ্গি আবু ছিদ্দিক সোহেলের স্ত্রী এবং তিনিই মূলত এই ছিনতাই ঘটনার মূল সমন্বয়ক। একই সঙ্গে শিখাকে আশ্রয় দেওয়া এক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন সিটিটিসি’র অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। তিনি জানান, নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘আদালতে চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের সঙ্গে নিয়ে পলাতক জঙ্গিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।’

পালিয়ে যাওয়া দুই জঙ্গি মইনুল হাসান শামীম ও আবু ছিদ্দিক সোহেল

প্রসঙ্গত, গত বছল ২০ নভেম্বর দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এই জঙ্গিদের খোঁজে সারা দেশে তখন রেড এলার্ট জারি করা হয়। 

আরও পড়ুন- 

/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?