কারাগারের পাঁচ কর্মকর্তাকে বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০২২, ১১:০৭আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১১:০৭

ঢাকার আদালত এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি ছিনতাইয়ের ঘটনার পব কারাগারের পাঁচ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) মোহাম্মদ তৌহিদুল ইসলামকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। রংপুরের ডিআইজি প্রিজন মো. আলতাব হোসেনকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। আর চট্টগ্রাম বিভাগের এ কে এম ফজলুল হককে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. আব্দুল আজিজকে বদলি করা হয়েছে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালাকে পাঠানো হয়েছে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এসব বদলির আদেশ জারি করা হয়। তবে প্রজ্ঞাপনে জঙ্গি সংশ্লিষ্টতার কোনও বিষয় উল্লেখ করা হয়নি।

রবিবার দুপুরে পুরান ঢাকার জনাকীর্ণ আদালত থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যায় তাদের সহযোগীরা। এই জঙ্গিদের খোঁজে সারা দেশে রেড এলার্ট জারি করা হয়েছে।

আরও পড়ুন- 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
প্রতারণার মামলায় কারাগারেবিভিন্নজনের ২৫ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে সপরিবারে পালিয়ে গিয়েছিলেন পিন্টু দাস
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ