জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া ব্যক্তিরা চিহ্নিত: সিটিটিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০২২, ২১:৫৪আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২১:৫৪

ঢাকার আদালতপাড়া থেকে জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য দেন তিনি।

আসাদুজ্জামান বলেন, জঙ্গি ছিনিয়ে নেওয়ার নেতৃত্বদানকারী ব্যক্তি ছাড়াও তার আরও কয়েকজন সহযোগীর নাম পাওয়া গেছে। তবে অপারেশন ও তদন্তের স্বার্থে তাদের নাম এ মুহূর্তে আপনাদের সামনে প্রকাশ করতে চাচ্ছি না। এ পরিকল্পনা কীভাবে হয়েছে সেটাও আমরা আমাদের গোয়েন্দা তথ্যের মাধ্যমে অবহিত হয়েছি। এ মুহূর্তে তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসাই হচ্ছে প্রধান কাজ। সেজন্য তিনি সাংবাদিক ও দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

জঙ্গিদের টার্গেট শুধু চারজনই ছিল নাকি আরও জঙ্গি ছিনিয়ে নেওয়ার টার্গেট ছিল—এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান বলেন, চারজনকে নেওয়ার পরিকল্পনা করেছিল তবে দুজনকে তারা নিয়ে যায়। প্রথমে যে চারজন নেমেছে, তাদেরই তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যদি একসঙ্গে বেশি নামতো তাদেরও নিয়ে যেতো হয়তোবা, এমন পরিকল্পনা থাকতে পারে। অপারেশনে যারা ছিল তাদের গ্রেফতার করলে পুরো বিষয়টি জানা যাবে।

রবিবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) এলাকা থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মইনুল হাসান শামিম (২৪), আবু সিদ্দিক সোহেলকে (৩৪) ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা। তবে তাদের সঙ্গে থাকা অপর দুই জঙ্গি আরাফাত রহমান (২৪) ও মো. আ. সবুর ওরফে রাজুকে (২১) নিতে পারেনি তারা। এ ঘটনায় কোতোয়ালী থানায় কোর্ট পরিদর্শক জুলহাস বাদী হয়ে একটি মামলা করেন।

আরও পড়ুন:

/জেইউ/এমএস/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক
ইতালি প্রবাসীর ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ