শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা

ঢাবি প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৩, ১২:৩৯আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১২:৩৯

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও বীরমুক্তি যোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০টা ৫ মিনিটে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে এনে রাখা হয়। এরপর ১০টা ৭মিনিটে ব্যক্তি ও সাংগঠনিক পর্যায়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।

শহীদ মিনারে ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

এসময় শ্রদ্ধা নিবেদন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বারো দলীয় জোট, গণফোরাম, মহিলা পরিষদ, গণস্বাস্থ্য পরিবার, আহমদ গার্লস হাই স্কুল, গণসাংস্কৃতিক ফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি, বাংলাদেশ গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জোনায়েদ সাকি, জাতীয় পার্টি, আ স ম আবদুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), মির্জা ফখরুল ইসলামের নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ যুব মৈত্রী, গণমুক্তি ইউনিয়ন, নারীপক্ষ, সংহতি সাংস্কৃতিক সংসদ, সাধারণ সম্পাদক মোস্তফা মিশুর নেতৃত্বে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ভাসানী অনুসারী পরিষদ, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট, সভাপতি মোস্তফা জামালীর নেতৃত্ব শ্রমজীবী নারী মৈত্রী, সভাপতি শিরীন আক্তারের নেতৃত্ব জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সংগীত ডেভেলপমেন্ট ফোরাম, গণতান্ত্রিক বাম ঐক্য, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মফিজুর রহমান লাল্টুর নেতৃত্বে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, গণস্বাস্থ্য সংস্থা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় মুক্তি কাউন্সিল, ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেল্থ, ডক্টরস ফর হেল্থ অ্যান্ড এনভায়রনমেন্ট, বাংলাদেশ কংগ্রেস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক কেন্দ্র, সম্মিলিত সাংস্কৃতিক জোট, রিকশা-ভ্যান-ইজিবাইক ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার সমিতির এড-হক কমিটি, ইউনিভার্সেল থিয়েটার, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী), আশা পরিবার, গ্রীণ ভয়েস, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ হকার্স ইউনিয়ন, এলআরডি পরিবার, বাংলাদেশ আইনজীবী সংসদ কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ কারিগর ও শিল্প ফোরাম, ব্রাক পরিবার, ফ্রিডম ফাইটার্স কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ ড. মো. আখতারুজ্জামান

ব্যক্তি পর্যায়ে বিশিষ্ট সাংবাদিক এনাম উদ্দিন, কবি আব্দুল হাই শিকাদার, ঢাবির সাবেক উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী, আহমেদ জামালের পক্ষে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গণবিশ্ববিদ্যালয়ে শিক্ষক মনজিমা সামস্, ডা. মো. আবদুস সাত্তার, সাংবাদিক বুলবুল আহমেদ, গণস্বাক্ষরতা অভিযানের সভাপতি রাশেদা কে চৌধুরী, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতসহ আরও অনেকে।

ড. ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ

মঙ্গলবার (১১ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জাফরুল্লাহ চৌধুরী। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএস/
সম্পর্কিত
মেস থেকে র‍্যাব পরিচয়ে জবি ছাত্রীকে ‘তুলে নেওয়ার’ চেষ্টা
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
সর্বশেষ খবর
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’