কারিগরি শিক্ষক ও কর্মচারীদের টাকা হাতিয়ে নিচ্ছে একাধিক চক্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ০৪:৩৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ০৫:২৪

এমপিওভুক্তি, উচ্চতর স্কেল, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নের জন্য কর্মকর্তাদের নামে একাধিক প্রতারক চক্র শিক্ষক ও কর্মচারীদের থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পেয়েছে কারিগরি শিক্ষা অধিদফতর। এসব প্রতারকদের চিহ্নিত করে প্রতষ্ঠান প্রধানদের অধিদফতরকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কারিগরি শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) প্রকৌশলী মো. জয়নাল আবেদীনের সই করা জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে— বিভিন্ন প্রকার প্রতারক চক্র বা ব্যক্তি সরাসরি কারিগরি শিক্ষা অধিদফতর ও অধিদফতরের কর্মকর্তাদের নাম ভাঙিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তার এমপিওভুক্তি, উচ্চতর স্কেল প্রদান, পদোন্নতি, ডিজির প্রতিনিধি মনোনয়নে সহযোগিতার আশ্বাস বা প্রলোভন দিয়ে কর্মকর্তাদের নাম ভাঙিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শিক্ষকদের এমপিও শিটে নাম, পদবি, জন্ম তারিখ সংশোধন করা, বকেয়া প্রদান, প্রশিক্ষণে শিক্ষক-কর্মকর্তা মনোনয়ন, ইনডেক্স প্রদান, ইনডেক্স কর্তনসহ অধিদফতরের বিভিন্ন কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস বা প্রলোভন দেখিয়ে কারিগরি প্রতিষ্ঠানে ফোন, ই-মেইল, এসএমএস  করে বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মাধ্যমে টাকা দাবি করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদফতর আরও জানিয়েছে, এ বিষয়ে কারিগরি শিক্ষা অধিদফতরের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। অধিদফতরের কোনও কাজে কাউকে টাকা দেওয়ার প্রয়োজন হয় না। কারিগরি শিক্ষা অধিদফতর সুনির্দিষ্ট বিধি-বিধানের ভিত্তিতে সেবা দিয়ে থাকে। অর্থের বিনিময় বা উপহারের বিনিময়ে কোনও কাজ হওয়ার সুযোগ নেই।  অধিকন্তু, অধিদফতরের কার্যক্রম নিয়মিত ওয়েবসাইটে হালনাগাদ করা হয়ে থাকে।

এছাড়াও, কারিগরি শিক্ষা অধিদফতর প্রতিবছর বিভিন্ন ধরনের অফলাইন/অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এ সকল প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেওয়া হয়। সম্প্রতি একটি জালিয়াতি চক্র প্রশিক্ষণের সম্মানী দেওয়ার জন্য প্রশিক্ষণার্থীর নিকট থেকে ক্রেডিট কার্ডের তথ্য জানতে চায়। এ ধরনের কাজের সঙ্গে কারিগরি শিক্ষা অধিদফতরের কোনো সংশ্লিষ্টতা নেই।

এমতাবস্থায়, প্রতারক চক্র বা ব্যক্তি বা কারিগরি শিক্ষা অধিদফতর এবং এর অধীন প্রতিষ্ঠানের কথিত কর্মকর্তার ই-মেইল, এসএমএস, ফোন, চিঠিপত্র কিংবা তাদের ব্যক্তিগত যোগাযোগের ভিত্তিতে কাউকে কোনও অর্থ বা উপহার, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা ক্রেডিট কার্ড বা ডেভিট কার্ড, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও তথ্য অপরিচিত কোনও ব্যক্তিকে না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। কেউ এ ধরনের সুবিধা বা অর্থ দাবি করলে আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর বিশেষভাবে অনুরোধ করা হয়।

/এসএমএ/এলকে/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নতুন সচিব দাউদ মিয়া
কারিগরি শিক্ষা অধিদফতরে চাকরি, বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের