সারা দেশে এজেন্ট নিয়োগ, বিদেশ পাঠানোর নামে দিতো ভুয়া ভিসা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৩, ২০:২১আপডেট : ১২ মে ২০২৩, ২০:২১

দেশব্যাপী এজেন্ট নিয়োগ করে বিদেশ পাঠানোর নামে ভুয়া ভিসা দিয়ে প্রতারণার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১১ মে) রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে নামসর্বস্ব এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলো, ওই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান ওরফে আজাদ (৩২), আরমান (৪৪), আওলাদ হোসেন ওরফে দীপু (৫৪), রেজওয়ানুল হক (৪৩), ফিরোজ মোল্লা (৪১), জিল্লুর রহমান (৪৩)। এ সময় তাদের কাছ থেকে অসংখ্য ভুক্তভোগীর পাসপোর্ট জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া ভিসা, বিভিন্ন সার্টিফিকেট, মার্কশিট ও বিমানের টিকিট জব্দ করা হয়।

শুক্রবার (১২ মে) র‌্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসামিরা বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকার অসহায় মানুষের সঙ্গে যোগাযোগ করে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রাখতো। বিভিন্ন দেশে পাঠানোর নামে তাদের কাছ থেকে অগ্রিম দুই-তিন লাখ টাকা নিতো। পরে তাদের ভুয়া ভিসা ধরিয়ে দিতো।

এই চক্রের সদস্যদের এই প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আর কারা জড়িত, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী