ওষুধের মোড়কে রাজধানীতে ফেনসিডিল আনতেন আয়ুর্বেদিক চিকিৎসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৩, ১৭:০২আপডেট : ১৫ মে ২০২৩, ১৭:০৪

চুয়াডাঙ্গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে রাজধানীতে ফেনসিডিল আনতেন আয়ুর্বেদিক চিকিৎসক মো. জাহাঙ্গীর আলম (৪৫)। ফেনসিডিল আনতেন ওষুধের মোড়কে। রবিবার (১৪ মে) মিরপুরের কল্যাণপুর মিজান টাওয়ারের সামনে থেকে জাহাঙ্গীরসহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ মে) মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।

গ্রেফতার অপর ব্যক্তি হলেন মো. আজগর আলী ওরফে সনু (৩৪)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ বোতন ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, ‘গ্রেফতার জাহাঙ্গীর পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। চুয়াডাঙ্গার দামুড়হুদায় তার চেম্বার আছে। সেখানে তিনি ডাক্তার হিসেবেই পরিচিত। কিন্তু ঢাকায় মাদকসেবিদের কাছে তিনি পরিচিত ফেনসিডিল বিক্রেতা হিসেবে।’

তিনি বলেন, ‘চুয়াডাঙ্গা থেকে কুরিয়ারের মাধ্যমে ফেনসিডিল এনে রাজধানীতে বিক্রি করতেন জাহাঙ্গীর। কেউ যাতে সন্দেহ করতে না পারে সেজন্য ফেনসিডিল আনতেন ওষুধের মোড়কে। গতকালও তিনি ‘তুলসী’ নামে একটি কাশির সিরাপের মোড়কের ভেতর ফেনসিডিল এনেছেন।’

/আরটি/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের